মঙ্গলবার (৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন স্প্রে ম্যান টিটু মোল্লাকে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দেওয়া ‘তেলাপোকা মারার ওষুধের’ বিষক্রিয়ায় দুই সন্তানের মৃত্যুর মামলায় এই স্প্রে ম্যান টিটু মোল্লার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
- ঢাকা চেম্বার অব কমার্সে চাকরির সুযোগ, লাগবে অভিজ্ঞতা
- * * * *
- বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি
- * * * *
- নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭
- * * * *
- ঝালকাঠিতে জেলা প্রশাসনের কাছে ৪৩০টি কম্বল হস্তান্তর
- * * * *
- হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাকবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
- * * * *
মৃত্য
মেহেরপুরের গাংনীতে পাখিভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা তসলিমা খাতুন (২৪) ও মেয়ে মাহি (১৪ মাস) মারা গেছেন।মঙ্গলবার (৬ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
রাজধানীর হাজারীবাগে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে অনিক (১০) নামে এক বাক্প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রে’র বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতদের বাবা মোবারক হোসেন বাদী হয়ে ডিএমপির ভাটারা থানায় মামলাটি করেন।
ঝড়ো-বৃষ্টির মাঝে নিজ বাড়ির উঠোনে ঝরে পড়া আম কুড়াতে গিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বজ্রপাতে আয়েশা সিদ্দিকা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে।
দেশে সোমবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৭৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে মাইশা ও হালিমা নামের দুই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে আমুয়া বন্দরে এই ঘটনা ঘটে। ডোবা থেকে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে শ্রাবণ মিয়া (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে ঘটনাটি ঘটে।