মৃত্য

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে শ্রীপুর পৌরসভার লোহাগাছ মোল্লা বাড়ি মসজিদের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট ।

নেত্রকোনায় ঝড়ে গাছচাপা পড়ে আহত ব্যক্তির মৃত্যু

নেত্রকোনায় ঝড়ে গাছচাপা পড়ে আহত ব্যক্তির মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে অটোরিকশার উপর গাছ পড়ে আদম আলী ফকির (৫০) নামে এক যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। পরে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুলাল (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। দুলালের বাবার নাম গোলাপ মিস্ত্রি। হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। হাজতি নম্বর ১০০৪২/২৩। 

দিনাজপুরে পুকুরে ডুবে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

দিনাজপুরে পুকুরে ডুবে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

দিনাজপুরে পুকুরে ডুবে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাই নগর চুনিয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

কুয়েতে ভয়াবহ আগুনে দুই বাংলাদেশির মৃত্যু

কুয়েতে ভয়াবহ আগুনে দুই বাংলাদেশির মৃত্যু

কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল সুয়েখ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত দু’জন। বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

কুড়িগ্রামে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

কুড়িগ্রামে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

কুড়িগ্রামের রাজীবপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে সিদ্দিকুর রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে উপজেলা পোষ্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিকলীতে বজ্রপাতে শিশুর মৃত্যু

নিকলীতে বজ্রপাতে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে সারোয়ার আলম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গুরই ইউনিয়নের ছেত্রা গ্রামে এ ঘটনা ঘটে।

দেশে করোনা আক্রান্ত ৭০ জন

দেশে করোনা আক্রান্ত ৭০ জন

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৭০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

সুদান সংঘর্ষ, এতিমখানায় আটকা পড়া ৬০ শিশুর মৃত্যু

সুদান সংঘর্ষ, এতিমখানায় আটকা পড়া ৬০ শিশুর মৃত্যু

চলমান সংঘাতের কারণে সুদানের রাজধানী খার্তুমের একটি এতিমখানায় আটকে পড়া বিভিন্ন বয়সের ৬০ জন শিশু মারা গেছে। গত ছয় সপ্তাহ ধরে তারা সেখানে আটকে ছিল। 

করোনা: মৃত্যু পঞ্চাশের নিচে, শনাক্ত ৩৮ হাজার

করোনা: মৃত্যু পঞ্চাশের নিচে, শনাক্ত ৩৮ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় প্রাণহানি আবারও পঞ্চাশের নিচে নেমে এসেছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৮ হাজার মানুষ।