দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১০৮ জনে।
- গাজায় ভয়াবহ বন্যার মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ৫
- * * * *
- চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার-মোবাইল ছিনতাই
- * * * *
- গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
- * * * *
- রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ
- * * * *
- সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- * * * *
মৃত্য
মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। এ ছাড়া সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ৫ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়।
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে কাজলা এলাকার সুফিয়া গার্মেন্টসের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
বাগানে কাজ করার সময় মালয়েশিয়ায় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছেন।
রাশিয়ার মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হৃদেরাগজনিত মৃত্যু। এর অন্যতম কারণ উচ্চরক্তচাপ। বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশই হৃদেরাগের কারণে ঘটে। ২০২৪ সালে দেশে হৃদেরাগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ মৃত্যুবরণ করেছেন। যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। উদ্বেগের বিষয় হলো, এই মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ অকাল মৃত্যু। আর বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপজনিত হৃদেরাগ। বিশেষ করে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদেরাগের ঝুঁকি ক্রমেই বাড়ছে। যা অত্যন্ত উদ্বেগের কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. রিফাত (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রিফাত কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং কুশুরা ইউনিয়নের কান্টাহাটি গ্রামের মো. আব্দুলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ ও ১০ মাস বয়সী এ দুটি শিশু মারা যায়।
চট্টগ্রামের পটিয়ায় বাবার সঙ্গে নতুন মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়ে ট্রাকের চাপায় পহেলা বড়ুয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই চাচাতো ভাই গুরুতর আহত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাচাড়িপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।