মগবাজারের ওয়্যারলের এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. নুর নবী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
- রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
- * * * *
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম
- * * * *
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর
- * * * *
- শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
- * * * *
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- * * * *
মৃত্য
আবারও বাড়ল ভারতের দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বুধবার এই আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজার ৯৫১ জন। অর্থাৎ বুধবারের তুলনায় বৃহস্পতিবার আক্রান্ত বেড়েছে প্রায় ৬ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনার দুই হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে আটজন এবং বেসরকারী গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে ১৭ জন।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ।
ভারতের পশ্চিমবঙ্গে তিন মাস পর গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ দেড় হাজারের নিচে। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২৯ জনের। সংখ্যাটা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৮৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৮ হাজার ৮০৫ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে।
দেশে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত ৮ হাজার ৮২২ জনের নতুন রেকর্ড হয়েছে। আর আগে গত ২৮শে জুন ৮ হাজার ৩৬৪ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্যবিভাগ।
যশোর প্রতিনিধি : যশোরে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে মারা গেছেন ১২জন। এদের মধ্যে ৩জন করোনা এবং অপর ৯জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আখতারুজ্জামান।
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের প্যাসিফিক নর্থওয়েস্ট এলাকার দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, সোমবার পর্যন্ত তারা ৭০টি মৃত্যুর খবর পেয়েছে, যার মধ্যে অধিকাংশই বয়স্ক নাগরিক।