ফরিদপুরে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। জেলার নগরকান্দায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাসিমা বেগম (৪৮) নামে এক নারী মারা গেছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্য
হবিগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-শাশুড়ি ও ননদসহ পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. জাহিদুল হক এ আদেশ দেন।
হবিগঞ্জে একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার জেলার আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলার পৃথক স্থানে তা ঘটে।
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মো. স্বপন (২০) নামে প্রবাসী যুবক নিহত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৭টায় ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক আহামেদ।
রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেসমিন বেগম (৫০) এবং পলাশ ইসলাম (২৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর পর জন্ম নিয়েছে তার সন্তান। গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মেডিকেলে ওই শিশুর জন্ম হয়েছে।
দেশে বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৪ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
রাজশাহীতে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।