ফরিদপুরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আর ১ দিনে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটালো ফরিদপুরে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে।
মৃত্য
রাজধানীর বিমানবন্দর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাজমা (৬) এবং মো. ওয়াসিম (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন এবং আলী আকবর ডেইল ইউনিয়নে পৃথক ঘটনায় ঐ দুই শিশুর মৃত্যু হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাসেল মিয়া (৩৫) নামের এক ইলেট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত রাসেল উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোটসোহাগী গ্রামের আব্দুল মাজেদের পুত্র। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া ছোটসোহাগী এলাকায় এই ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রাজধানীর মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
রাজশাহী বিভাগের ৬ জেলায় গত সাড়ে ৮ মাসে রেললাইনে ৮৪ জনের মৃত্যু হয়েছে। গড়ে প্রতিমাসে নয়জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনাতে ১৩ জন, নাটোরে ১১ জন ও রাজশাহীতে ৪ জন, সিরাজগঞ্জে ১৫ জন। এ ছাড়া বগুড়া, সান্তাহার ও জয়পুরহাট মিলে ৫২ জনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসায় বিস্ফোরণের ঘটনায় স্ত্রীর পর মারা গেলেন গার্মেন্টস কর্মী সোহান তালুকদার (৪০)।
রাজবাড়ীতে বিষধর সাপের কামড়ে নার্গিস বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শহরের পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে বলে জানা গেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর।