চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোহাম্মদ হোসেন মাসুদ নামের ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্য
কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে জারিফ নামের (১৮মাস) এক শিশুর মৃত্যু হয়েছে।
হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্রী মদিনাতুল কুবরা জেরিন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত রায় এই রায় ঘোষণা করেন। রায়ে জাকির হোসেন ও নুর হোসেন নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন ১০৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি শরীফুলকে হাইকোর্টের দেয়া খালাসের রায় স্থগিত করা হয়েছে।রাষ্ট্রপক্ষে আনা আবেদনে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম, ইনায়েতুর রহিম বুধবার এই আদেশ দেন।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামে খেলার সময় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুরের নালিতাবাড়ীতে মৌমাছির কামড়ে কোরবান আলী (৪০) নামে এক কাঠমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে।
দেশে বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং ফরিদপুর সদর হাসপাতালে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলে ফিরোজ কাজী (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাবির চাইনিজ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন