সুশান্ত সিং রাজপুত ঘটনায় জোর কদমে তদন্ত করছে নারকটিকস কন্ট্রোল ব্যুরো। দফায় দফায় জেরা করা হচ্ছে রিয়া চক্রবর্তীকে। এই মুহূর্তে তিনি রয়েছেন বিচারবিভাগীয় হেফাজতে।
মৃত্য
পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তার মৃত্যু হয়েছে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুকুরের পানিতে ডুবে আকলিমা বেগম (২২) ও তার মেয়ে মরিয়ম সালমা(২)এর মৃত্যু হয়েছে।
করোনায় মারা গেলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী, বিপিএম।
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯এ আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬৬৮ জনে।
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩তলা নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ১৩ হাজার। আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে।
পাবনার বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বজ্রপাতে আশরাফুল ইসলাম আশরাফ (৪০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজতে জনি নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পল্লবী থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।