বগুড়ার শেরপুরে বজ্রপাতে ফাতেমা খাতুন (২২) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে উপজেলার খোকসাগাড়ী বিলে এ ঘটনা ঘটে।
মৃত
দেশে বুধবার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১৪৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
নওগাঁর রাণীনগরে বজ্রপাতে শামিউল আলম (৯) ও রিফাত হোসেন (৩) নামে সহোদর দুই ভাই মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজন ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।
সৌদি আরবে হজ করতে গিয়ে এ পর্যন্ত ২৩ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত ৩১ মে থেকে ১৮ জুনের মধ্যে তারা ইন্তেকাল করেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও তিনজন নারী।
কুড়িগ্রামের রৌমারীতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আকস্মিকভাবে বজ্রপাতে আমির হামজা (৫২) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে।
গাজীপুরে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ইজিবাইকের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সিটি করপোরেশনের সদর থানাধীন আফারখোলা এলাকার মোহাম্মদ আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহতের নাম-সুজন (৩২)। তিনি কুড়িগ্রামের রৌমারী থানার হেলিপ্যাড এলাকার বাদশা মিয়ার ছেলে।
দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১২৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
যশোরের শার্শায় সাপের কেটে শাহারা (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহারা গোড়পাড়া বড়বাড়ির নাসির উদ্দীন (টিপুর ) মেয়ে।
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. আতাউর রহমান (৭০) নামের এক কয়েদি মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনির তিন দিন পর আহত এক হাজতির মৃত্যু হয়েছে । সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় বিকালে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।