দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
মৃত
গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ১২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১০২ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৫০২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭৭ হাজার ৬০৭ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১১ লাখ ২৯ হাজার ৮৩৫ জন।
মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়ে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪৫ জনে পৌঁছেছে, যার মধ্যে ১১৭ জন মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘু সদস্য। শুক্রবার (১৯ মে) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
ইউরোপের ইতালিতে ২০টিরও বেশি নদীর তীর প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দেশটিতে এই বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে।
আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৩৪ হাজারের নিচে।
গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে জাহিদ (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৩৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে ছকিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা মারা গেছেন। বুধবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর তারিনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেক্সিকো।