হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৬২২ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে।
মৃত
ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২৯৭ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ১৭৭৭জন। এই মুহূর্তে রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ। যা বেশ আশাব্যাঞ্জক চিকিৎসক মহলের কাছে।
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে ১লা জুলাই ১৪৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
বিনা অপরাধে তিন বছর জেল খেটে বের হওয়ার মাত্র তের দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামের এক নারী।মিনু আক্তার নামে এই নারীর বিনা অপরাধে কারাভোগের ঘটনা বাংলাদেশে বেশ আলোচনার সৃষ্টি করেছিল।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময় ৪৮১টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে সাতজন, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে মারা যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সালাম সালাম হাজার সালাম' গানের গীতিকার ফজল-এ খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জন মৃত্যু হয়েছে। একই সময় ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সাথে জেলায় করোনা ভাইরাসে সংক্রমিতের মোট সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ জানান,গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন।
রবিবার (৪ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃত ১৫ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন। মৃত ব্যক্তিদের মধ্যে অধিকাংশ ৫০ বছরের বেশি বয়স।