হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল কুদ্দুস (৭৫) নামের এক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বার নাম নায়েব আলী।
জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দেশে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
মাদারীপুরে ফুটবল খেলা অবস্থায় হার্ট অ্যাটাক করে দুলাল সাহা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
ওমানে ট্রলারে কাজ করতে গিয়ে সাগরে পড়ে মৃত্যু হয়েছে আলী আকবর চৌধুরী (৩১) নামে এক বাংলাদেশী যুবকের। জীবিকা নির্বাহে দীর্ঘ ১২ বছর প্রবাস জীবন কেটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এ বাসিন্দার।
দিনাজপুরের বিরলে বিষধর সাপের কামড়ে রণজিত চন্দ্র (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সারাদেশে লাগামহীন ডেঙ্গু পরিস্থিতি। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে যত মৃত্যু হয়েছে, দেশের ইতিহাসে কোনো মাসের দুই সপ্তাহে এত বেশি মানুষের মৃত্যু হয়নি। এখন পর্যন্ত গড়ে এ মাসে প্রতিদিন ১৩ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ২৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
শেরপুরের ঝিনাইগাতিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশুরা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ১৭ মাস বয়সের ছেলে ছানোয়ার হোসেন এবং বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ১৮ মাস বয়সের শিশু পুত্র তাকবির।