চলতি বছরের মাঝামাঝিতে বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে মেক্সিকো। শুক্রবার (৩ মার্চ) ভারতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড এ ঘোষণা দেন।
মেক্সিকো
মেক্সিকোর পুয়েবলা প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের সবাই ভেনিজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার অভিবাসী বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনকালে একটি গণ অনুষ্ঠানে মঙ্গলবার শতাধিক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সমকামী বিবাহকে বৈধতা দেয়ার জন্য দেশটির সর্বশেষ রাজ্যগুলোর একটিতে এমন বিয়ের আয়োজন করা হয়।
মেক্সিকোতে বিচারব্যবস্থার প্রধান হিসেবে শপথগ্রহণ করেছেন নরমা লুসিয়া পিনা। ৬-৫ ভোটে তিনি এই পদ পেয়েছেন।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সীমান্তবর্তী শহরের একটি কারাগারে সশস্ত্র হামালা হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকেজন।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সরকার মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকানোর লক্ষ্যে তৈরি একটি অস্থায়ী দেয়াল সরিয়ে ফেলতে রাজি হয়েছে। এই দেয়ালের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পর এই পদক্ষেপ নেয়া হলো।
উত্তর মেক্সিকো সীমান্ত শহর নুয়েভো লারেডোতে সেনাবাহিনী ও গ্যাং সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে সাত সন্দেহভাজন কার্টেল বন্দুকধারী ও একজন সৈন্য নিহত হয়েছে।
মেক্সিকোতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দেশটির বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে এটি আঘাত হানে। খবর ইউএসএ ট্যুডে'র।
মেক্সিকোর গুয়ানাজানাতো শহরে মাদক চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার নারীসহ অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। এ সংঘাতে আরও দু’জনের অবস্থা গুরুতর।
মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাসহ অন্তত ১৮ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সিটি হলে এলোপাতাড়ি গুলি চালায়।