মেক্সিকো

বাংলাদেশ ও মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার মেক্সিকো সিটির লস পিনোসে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে নিজ নিজ সরকারের পক্ষে স্বাক্ষর করেন সংস্কৃতি  প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং মেক্সিকো সরকারের সংস্কৃতি সচিব আলেহান্দ্রা ফ্রাউস্টো গেরেরো।

মেক্সিকোয় ৪৩ ছাত্র নিখোঁজের ঘটনায় সাবেক প্রসিকিউটর গ্রেফতার

মেক্সিকোয় ৪৩ ছাত্র নিখোঁজের ঘটনায় সাবেক প্রসিকিউটর গ্রেফতার

মেক্সিকোয় আলোচিত ৪৩ ছাত্র নিখোঁজের ঘটনায় সাবেক এক শীর্ষ প্রসিকিউটরকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৪ সালের এই ঘটনায় নেতৃত্ব দেয়ার অভিযোগ উঠেছে।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মেক্সিকোর জেসুস করোনা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মেক্সিকোর জেসুস করোনা

চলতি বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে পারছেন না মেক্সিকোর উইঙ্গার জেসুস ‘টেকাটিটো’ করোনা। নিজ ক্লাব সেভিয়ায় অনুশীলনকালে  তার পা ভেঙ্গে গেছে। সেই সঙ্গে ছিড়ে গেছে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে সেভিয়া। 

মেক্সিকো সিটিতে বাড়ির ভেতর গোলাগুলি, এক পরিবারের ৮ জন নিহত

মেক্সিকো সিটিতে বাড়ির ভেতর গোলাগুলি, এক পরিবারের ৮ জন নিহত

মেক্সিকো সিটির কাছে একটি বাড়িতে সোমবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন শিশু রয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি’ এ খবর জানিয়েছে।

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং  আরো ১০ জন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যে শনিবার বাস একটি উল্টে যাওয়ার এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

মেক্সিকোতে বন্দুকহামলায় শিশুসহ ৮ জন নিহত

মেক্সিকোতে বন্দুকহামলায় শিশুসহ ৮ জন নিহত

মেক্সিকোর সংঘাতপূর্ণ মধ্যাঞ্চলে বন্দুকহামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু রয়েছে। প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণে অঞ্চলটিতে প্রায়শই এ ধরনের সহিংসতা ঘটতে দেখা যায়। বুধবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে