আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির ৪১তম দলীয় শিরোপা জয়ের আরো দ্বারপ্রান্তে। ‘ট্রফি দ্য চ্যাম্পিয়ন্সে’র ফাইনালে এফসি নঁতের বিপক্ষে আজ জিতলে তার ৪১ তম দলীয় শিরোপা জয় হবে।
মেসি
বার্সেলোনায় লিওনেল মেসি অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। একইসাথে তিনি আরো জানিয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টারের ক্যাম্প ন্যু থেকে বিদায় আরো বেশী সুখকর করার দায়িত্বটা তার উপরই বর্তায়।
প্রাক-মৌসুম জাপান সফরের শুরুটা উড়ন্তভাবে করতে পারেনি পিএসজি। স্থানীয় ক্লাব কাওয়াসাকি ফ্রনটেলের বিপক্ষে গতকাল ২-১ গোলের জয় নিশ্চিত হলেও ম্যাচটি প্যারিসের জায়ান্টদের জন্য খুব একটা সহজ ছিল না। ম্যাচে অবশ্য গোল পেয়েছেন লিওনের মেসি।
সব প্রাপ্তির বিনিময়ে হলেও অন্তত একবার বিশ্বকাপ উঁচিয়ে ধরতে চান মেসি। ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপা এবং ব্যক্তিগত সব অর্জন করেছেন মেসি। গত বছর কোপা আমেরিকা জয়ের মাধ্যমে জাতীয় দলের হয়েও শিরোপার খরা কাটান আর্জেন্টাইন সুপারস্টার।
এস্তোনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একাই পাঁচ গোল করেছেন লিওনেল মেসি। ওসাসুনার আল সাদার স্টেডিয়ামে তার এই গোলের বন্যায় খর্ব শক্তির এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জায়ান্ট আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে এর আগে এক ম্যাচে পাঁচ গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন সাবেক দুই তারকা হুয়ান আন্দ্রেস মারভেজি ও ম্যানুয়েল মোরেনো।
লড়াইটা ছিল ইউরোপের সেরা বনাম লাতিন আমেরিকার সেরা দলের। শেষ হাসি লাতিন আমেরিকারই। বুধবার কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে হারিয়ে দিলো ইউরো কাপ বিজয়ী ইতালিকে।
দীর্ঘ ২৮ বছর প্রতীক্ষার অবসান হয়েছিল গত বছরই। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে দেশের জার্সিতে প্রথম ট্রফি (কোপা আমেরিকা) জয়ের স্বাদ পেয়েছিলেন লিওনেল মেসি। এবার আরো এক আন্তর্জাতিক খেতাব জয়ের সামনে এলএমটেন। বুধবার ওয়েম্বলিতে আয়োজিত প্রথম ফাইনালিসম ট্রফিতে ইউরো কাপ চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার হাতেই এবারের ব্যালন ডি’অর দেখছেন সাতবারের রেকর্ড এই এ্যাওয়ার্ড জয়ী লিওনেল মেসি।
বিশ্বের সেরা ধনী খেলোয়াড়দের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন লিওনেল মেসি। মার্কিন সাময়িকী ফোর্বস বুধবার সেরা ধনী খেলোয়াড়দের এ তালিকা প্রকাশ করেছে।
কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের হ্যাটট্রিকে পিএসজি শনিবার লিগ ওয়ানে ধুকতে থাকা ক্লেহমঁকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। এ্যাওয়ে ম্যাচটিতে দুই তারকার হ্যাটট্রিকের দিনে পিএসজির আরো এক তারকাও চুপ করে বসে থাকেননি। গোলের হ্যাটট্রিক না করলেও এ্যাসিস্টের দিক থেকে ঠিকই হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি।