যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে পাঁচজনকে মনোনয়ন করা হয়েছে।
যশ
যশোর প্রতিনিধি:
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রাচ্য আকাদেমি (স্কুল অফ ফাইন আর্টস অ্যান্ড কালচার) যশোর'র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রাচ্যসংঘ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। ঠিক তার পাশেই দুই জন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে গার্ডের মতো দাঁড়িয়ে আছেন। যশোর জামিয়া ইসলামিয়া মাদরাসার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটদুনিয়ায় সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়।
বিদেশ গমনেচ্ছুদের যাত্রা পথ মসৃন করতে হবে বলে জানিয়েছেন যশোর জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।
যশোর প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন করেছে যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ।১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার সকালে মেডিকেল কলেজের ডা. মোঃ সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা।
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
যশোর প্রতিনিধি : জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবি থানার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
টিআই তারেক: বাংলাদেশ নিপাহ ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে উচ্চ ঝুঁকিতে রয়েছে। শীত মৌসুমে দেশে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বেশি থাকে। এজন্য এসময় সবাইকে খেজুরের কাঁচা রস এবং বাদুড়ের সংস্পর্শে আসা ফল না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
জেলা প্রতিনিধি:
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।
০৪ ডিসেম্বর বিকেলে শহরের লালদীঘিপাড়ের দলীয় কার্যালয় থেকে সমাবেশ শেষে মিছিল বের করা হয়।
যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় সিন্ডিকেট ভাঙ্গতে নায্যমুল্যে সবজি বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
০৪ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় শার্শা উপজেলার নাভারণ বাজারে ‘‘স্বস্তির বাজার’’ নামে সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।