আগামী ২৫ ও ২৬ অক্টোবর ইউরোপীয় কমিশনের উদ্যোগে আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে আগামী ২৪ অক্টোবর ৪ দিনের সফরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।
যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
বাংলাদেশের জন্য আলাদা ভিসা নীতি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি।
তিন দিনের সফরে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২৭ সেপ্টেম্বর তিন দিনের সফরে নিজ শহর পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, তিনি সেখানে একটি জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।
নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা জিনাত সানু স্বাগতা। সবাই তাকে স্বাগতা নামে চেনেন। অভিনয়, উপস্থাপনার পাশাপাশি গানও করেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রয়োজনীয় কাজ শেষে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরেবেন।
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বিতীয় বারের মতো আগামী (২৭ সেপ্টেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। সফরের দ্বিতীয় দিন (২৮ সেপ্টেম্বর) পাবনার সাঁথিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
থানায় নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মারধরের ঘটনায় ফেঁসে যাচ্ছেন সাময়িক বরখাস্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ। তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
জাতিসংঘ ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার (১৭ সেপ্টেম্বর) সরকারপ্রধান নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন।