খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ে গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে। ঘটনার পর সাময়িক সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল।
যান
সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আনা মামলায় কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আবদুল খালেক পাঠান ও তার স্ত্রীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া তাদের সন্তানদের ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
পাবনায় এক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বসত বাড়ি লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। গেল শনিবার গভীররাতে আমিনপুর থানার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহর বসত বাড়ি রঘুনাথপুরে গ্রামে এ ঘটনা ঘটে।
নিরাপত্তার কারণ দেখিয়ে গেল সপ্তাহে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের এমন কাণ্ড চোখে পড়েছে ক্রিকেট বিশ্বের। যা নিয়ে চলছে আলোচনা।
গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবার কথা ছিলো পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ম্যাচ শুরুর আগে পাকিস্তান সফর বাতিলের ঘোষনা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে অস্বীকৃতি জানায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
বিশিষ্ট সংগীতশিল্পী মো. শাফিন আহমেদকে জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে কেন্দ্রীয় সদস্য নিযুক্ত করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। তাদের রুখে দিয়েছে সাউদাম্পটন। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।
হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকের চাপায় ফরহাদ আলী মন্তাজ (২৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে।