ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫৯ জনকে আটক করেছে বিজিবি। সোমবার দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
যান
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে অপসারণ করা হয়েছে। ওই পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহরসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নারায়ণগঞ্জ বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে চলতি মে মাসেও। এই মাসের প্রথম সাত দিনেই দেশে ৭৩৫ মিলিয়ন বা ৭৩ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য তথ্য না থাকা এবং নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক।
যশোর প্রতিনিধি: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এম এলতাস উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সারাদেশে গত একদিনে পুলিশের বিশেষ অভিযানে মোটে এক হাজার ৮২১ জনকে গ্রেফতার করা হয়েছে।