যান

গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাব না: ড্যানি ড্যানন

গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাব না: ড্যানি ড্যানন

যুদ্ধবিরতি উপেক্ষা করে পবিত্র রমজানে গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এতে এখন পর্যন্ত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মিয়ানমারের বন্দি শিবির থেকে মুক্ত ১৯ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

মিয়ানমারের বন্দি শিবির থেকে মুক্ত ১৯ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

অতিরিক্ত অর্থ আয়ের লোভে দুবাই থেকে থাইল্যান্ডে যাওয়ার চেষ্টাকালে মানব পাচারকারীর খপ্পরে পড়েন ১৯ বাংলাদেশি। মানবপাচারকারীরা তাদের থাইল্যান্ডের নেওয়ার কথা বলে মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের মায়াওয়াডি-মেসোট অঞ্চলের বন্দি শিবিরে নিয়ে যায়। অবশেষে তাদের মুক্ত করা সম্ভব হয়েছে।

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়ে‌ছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাইওয়ানের আকাশে ৫৯ চীনা বিমানের মহড়া

তাইওয়ানের আকাশে ৫৯ চীনা বিমানের মহড়া

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (১৮ মার্চ) জানিয়েছে, স্বায়ত্তশাসিত দ্বীপটির আকাশে মহড়া দিয়েছে ৫৯টি চীনা বিমান। গত অক্টোবর এবং দ্বীপটির প্রেসিডেন্ট লাই চিং-তে চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ বলে অভিহিত করার কয়েকদিন পর এটি সর্বোচ্চ সংখ্যক। খবর এনডিটিভির।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মানজেদ আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পাকিস্তানকে ফের মাটিতে নামাল নিউজিল্যান্ড

পাকিস্তানকে ফের মাটিতে নামাল নিউজিল্যান্ড

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির পর নড়েচড়ে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-নাসিম শাহকে বাদ দিয়ে নতুনদের নিয়ে দল ঘোষণা করেছিল পিসিবি। 

‘রেমিট্যান্সের নামে কর ফাঁকি দিয়ে ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন এক ব্যক্তি’

‘রেমিট্যান্সের নামে কর ফাঁকি দিয়ে ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন এক ব্যক্তি’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, প্রবাসীদের করমুক্ত সুবিধার আইনি সুযোগ নিয়ে রেমিট্যান্সের নামে এক ব্যক্তি ৭৩০ কোটি টাকা দেশে এনে কর ফাঁকি দিয়েছেন।