চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১১৮ কোটি ৭৭ হাজার ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ হাজার ১৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১১১ টাকা ধরে)।
যান
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সোনাই বটতল এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন-জাকির হোসেন ও মোস্তাক আহমদ।
কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারি- টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভীপাড়ার নুরুল ইসলামের ছেলে সিরাজ মোস্তফা (২৮)।
শিশুদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একটি খুবই প্রচলিত চিকিত্সা৷ তবে তা ক্রমশ অকার্যকর হয়ে উঠছে৷শিশুরা যখন ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে কানে সমস্যা, সেপসিস বা মেনিনজাইটিসে ভোগে, তখন তাদের প্রায়ই অ্যান্টিবায়োটিক দেয়া হয়৷
জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জয়পুরহাট -বগুড়া বাইপাস সড়কের দাদড়া জন্তিগ্রাম বিনশীরা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে তিন লক্ষাধিক শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ। শনিবার ভেড়ামারা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর খিলগাঁওয়ে কাভার্ডভ্যান ধাক্কায় বিলকিস আক্তার (৪৫) নামে এক নারী মারা গেছে।
সাকিব আল হাসান নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না অনুমিতই ছিল। চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাবার পর এখনো সেড়ে উঠেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পেস বোলার ম্যাট হেনরি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন আরেক পেস বোলার নিল ওয়াগনার।