প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্লাব সুপার বিশ্বকাপ’। ৩২ দলের অংশগ্রহণে ২০২৫ সালের জুন মাসের ১৫ থেকে জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতার প্রথম আসর।
যুক্তরাষ্ট্রের
শিখ নেতা হত্যার ষড়যন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র গোপন ব্রিফিংয়ের আয়োজন করেছে। ওই ব্রিফিংয়ে মার্কিন কংগ্রেসের পাঁচজন ভারতীয় বংশোদ্ভূত সদস্যকে তলব করেছে বাইডেন প্রশাসন।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও বিরোধী নেতাদের গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, ‘হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার ও কারাগারে নির্যাতনের প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন ও সহিংসতা এড়াতে আহ্বান জানাই।’
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় আরও ৮৭ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)।
দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণে সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
নির্বাচনে কারচুপির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগে উগান্ডার ওপর ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া নতুন করে জিম্বাবুয়ের কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
২০২৪ সালের জমজমাট কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমেরিকায়। লাতিন আমেরিকার টুর্নামেন্ট হলেও, ২০২৪ সালের আসর আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকেই আয়োজক হিসেবে বেছে নিয়েছিরো কনমেবল। এবার আয়োজক সংস্থাগুলো মিলে নির্ধারণ করলো টুর্নামেন্টের ভেন্যু এবং সূচি।
লোহিত সাগরে রোববার যুক্তরাষ্ট্রের একটি রণতরী এবং একাধিক বাণিজ্য জাহাজের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
মারা গেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি স্যান্ড্রা ডে ও’কনর। স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) ৯৩ বছর বয়সে তিনি নিজের বাসভবনে মারা যান। খবর বিবিসি’র।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আর এ জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার, বিরোধী দল, নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রক্ষা করে চলবে। এমন অভিমত প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।