মার্কির যুক্তরাষ্ট্রেও প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত হয়েছে। এর আগে এটি যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করা হয়। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্র
প্যানডেমিক প্যাকেজ নিয়ে প্রথমে আপত্তি থাকলেও অবশেষে সেই বিল প্রস্তাবে সই করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে বিলটিকে জঘন্য বলেছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বোলিং এলেতে শনিবার একজন বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন।
ব্রিটেনভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছে যে, আগামী ২০২৮ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র এবং চীন হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শক্তি।
হোয়াইট হাউস ছাড়ার আগে সৌদি আরবের কাছে ৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদনের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন গণমাধ্যমের বরাতে কাতার ভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে।
আগামী সপ্তাহে করোনাভাইরাস ভ্যাকসিন নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাইডেনের নির্বাচনী অফিসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম।
যুক্তরাষ্ট্রে মডার্নার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন পাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দেশটির বিশেষজ্ঞ প্যানেল ভ্যাকসিনটিকে নিরাপদ উল্লেখ করে অনুমোদন দেয়ার পক্ষে মত দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট বিলে ভেটো দেয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে গ্রহণযোগ্য নাও হতে পারে ট্রাম্পের ভেটো। রোববার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এক টুইট বার্তায় এ কথা জানান তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা যখন তিন লাখ ছুঁইছুঁই, সেসময়ই দেশজুড়ে কোভিড ভ্যাকসিনের প্রথম চালান পাঠানো শুরু করেছে মার্কিন সরকার।
মার্কিন সিনেট ৭৪ হাজার ১০০ কোটি ডলারের বিশাল আকারের বার্ষিক সামরিক বাজেট পাস করেছে। যখন বিশ্বে নতুন করে স্নায়ুযুদ্ধের পূর্বাভাস দেয়া হচ্ছে তখন আমেরিকা বিশাল সামরিক বাজেট পাস করল।