নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
যুবকের লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগ ভূমি অফিসের পুকুর থেকে আসকার ইকবাল আজগর (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতুর ৪নং গার্ডারের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আব্দুর রহিম লালমনিরহাট জেলার আফজাল নগর এলাকার নূরুল ইসলামের ছেলে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্ত থেকে বাংলাদেশী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় লাশটি ভারতীয় সীমানায় পাওয়া যায়। নিহতের নাম সরোয়ার হোসেন (৪৫)। তিনি ওই উপজেলার বাসিন্দা।
নিখোঁজের ১৬ ঘণ্টা পর সাভারে বিলের পানি থেকে মঙ্গলবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।