যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা

যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

সাভারের আশুলিয়ার বাংলা বাজার গোমাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।