মাদক ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপির

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপির

সংগৃহীত ছবি

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেছেন, মাদক ও ইভটিজিং বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গ্রাম থেকে শহর—সবখানেই মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার বিকেলে ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ী চৌরাস্তা মোড়ে আয়োজিত সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এ জিন্নাহ কবির বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় কৃষকের ভাগ্যোন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। সমাজকে মাদক, ইভটিজিং ও চাঁদাবাজিমুক্ত রাখতে আমরা কাজ করে যাবো।”

তিনি জানান, তার নির্বাচনী এলাকাকে মাদক, ইভটিজিং ও চাঁদাবাজিমুক্ত রাখতে জীবন বাজি রেখে কাজ করবেন এবং প্রতিটি এলাকায় সচেতনতামূলক সমাবেশ আয়োজন করা হবে।

জাগো বাংলা ইয়ুথ সোসাইটি ও শ্রীবাড়ী একতা জনকল্যাণ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আয়ুব আলী বকুল।

এ সময় উপস্থিত ছিলেন ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব, জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মিস্টার, অ্যাডভোকেট আব্দুল আলিম মনোয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ