যুব

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মিজানুর রহমানকে (জি এস মিজান) আহ্বায়ক এবং মাসুদ আহমেদ, হাজী এইচ এম সেলিম, ইরফান উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক করে ৯০ দিনের জন্য এ কমিটি করা হয়েছে।

মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলি খেল বাংলাদেশি যুবক

মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলি খেল বাংলাদেশি যুবক

নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দুই ‍যুবকের মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দুই ‍যুবকের মৃত্যু

অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দুই যুবক মারা গেছেন। নিহতরা হলেন, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ (২০) ও একই ইউনিয়নের সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী (২৫)।

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে যুবক খুন

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে যুবক খুন

আধিপত্য বিস্তার ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের এ ঘটনায় পারভেজ হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।

যশোরে সন্ত্রাসীদের হামলায় যুবক গুলিবিদ্ধ, আটক ৩

যশোরে সন্ত্রাসীদের হামলায় যুবক গুলিবিদ্ধ, আটক ৩

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া মোড়ে সন্ত্রাসীদের গুলিতে মানব মন্ডল (৪০) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিন যুবককে আটক করেছে। আহত মানব মন্ডল মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে।