বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
- ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
- * * * *
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- * * * *
- আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, পাল্টা আঘাত যুক্তরাষ্ট্রের
- * * * *
- নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন
- * * * *
যুব
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. মিরাজুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-১৩। মঙ্গলবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চতুরাখোর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের হামলায় মোহাম্মদ তানভীর রহমান (২৯) এক যুবক আহত হয়েছেন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে (৪৭) গ্রেফতার করেছে নগরকান্দা পুলিশ।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে প্রকাশ্যে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে হাসিনা মঞ্জিলের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইকরাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাকিব মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে আহত করার ১০ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা গেছেন। গত ২৯ অক্টোবর উপজেলার কাচঁপুরের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ফারুক (৪০)।
কুড়িগ্রামে পৌর টাউনহল মিলনায়তনে এক যুবকের ছুরিকাঘাতে মোহাম্মদ মনসুর আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মল্লিকা বেগম (৫৫) আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মাগুরার শালিখা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় শফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে আটক করে পুলিশ।