বাংলা নববর্ষ উপলক্ষে শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হবে। বাংলা নববর্ষ উপলক্ষে যানবাহনের সুষ্ঠু চলাচলের জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক রমনা বিভাগ।
যেসব
চরম ঋণ সংকটে ভুগছে বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশ। সামনের সপ্তাহগুলোয় এ সংকট আরও তীব্রতর হতে পারে। আগামী সপ্তাহে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের বসন্তকালীন বৈঠকে বসতে যাচ্ছে। এতে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর, অর্থমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের আলোচনায় গুরুত্ব পাবে এই ঋণ সংকট।
আগামী ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না বলে রেলপথ
সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন আজ রোববার (২ এপ্রিল ২০২৩) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকছে।
ঈদ শপিংয়ের প্রথম সপ্তাহ পার হয়েছে। এরই মধ্যে মার্কেটগুলোতে ক্রেতার উপস্থিতি বাড়তে শুরু করেছে। আবার বন্ধের দিন অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যান দর্শনীয় স্থানে। কিন্তু গিয়ে যদি দেখেন মার্কেট কিংবা দর্শনীয় স্থানটি বন্ধ। তাতে কাজের কাজ তো কিছুই না, সময় নষ্ট।
সারা দেশের ১৮ জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নতুন টাকা মানেই বাড়তি আনন্দ। আর ঈদে এ টাকা আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। ছোট-বড় সবারই পছন্দ নতুন টাকা। সালামি, বকশিশ, দান-খয়রাত কিংবা ফিতরাতে অনেকেই নতুন টাকা দিয়ে থাকেন। ফলে সাধারণ মানুষের কাছে নতুন টাকার প্রতি আকর্ষণ একটু বেশি।
শুরু হয়েছে মহিমান্বিত মাস রমজান। এই সময় রোজা পালন করবেন বিশ্বের শত কোটি মুসলিম। এ বছর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, আমিরাতসহ এশিয়ার দেশগুলোতে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন মুসলিমরা।
বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও ১০ দফার দাবিতে রমজান মাসেও কিছু কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
নির্ধারিত কিছু শর্ত ও রোকন আদায়ের মাধ্যমে রোজা সম্পন্ন করতে হয়। এসব শর্ত ও রোকন পাওয়া না গেলে রোজা ভেঙে যায় এবং তা বাতিল বলে গণ্য হয়। শরিয়ত অনুমোদিত কারণ ছাড়া কোনো ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ।