ঘন কুয়াশা ও ঠান্ডার মাঝেও রেলের নাশকতা ঠেকাতে রংপুরের ৩৩টি পয়েন্টে দায়িত্ব পালন করছেন আনসার-ভিডিপি সদস্যরা।
রংপুর
রংপুর-৩ আসনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন আনোয়ারা ইসলাম রানী। এই আসনে রানীর প্রতিদ্বন্দ্বী জাপা চেয়ারম্যান জিএম কাদের।
একটা সময় ছিল যখন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক রংপুরের মানুষের মনে আবেগ সৃষ্টি করতো। অবশ্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক সামরিক শাসক জেনারেল এইচ এম এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখনো জাতীয় পার্টি রংপুরে ততটা জনপ্রিয় ছিলনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর রংপুর সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষের পথে। দলীয় প্রধানের সাক্ষাৎ পেতে উজ্জীবিত নেতাকর্মীরা।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতিসহ প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে রংপুর বিভাগের সাধারণ পরীক্ষার্থীবৃন্দ। শুক্রবার সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে বিভাগের সাধারণ পরীক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রংপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
রংপুরে বালুবাহী ট্রাকের চাপায় লুৎফর রহমান (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর পীরজাবাদ প্রাইম মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান নীলফামারী জেলার নিউ বাবুপাড়া গ্রামের আকবর আলী’র ছেলে।
রংপুরে ৩টি সংসদীয় আসনে মনোনয়ন বাতিল হয়েছে ৪ জনের এবং স্থগিত করা হয়েছে ৩ জন প্রার্থীর। এছাড়া স্পিকার, বাণিজ্য মন্ত্রীসহ ১৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।