বিপিএলে দল পরিবর্তন করলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের সাথে সম্পর্কচ্ছেদ করে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।
রংপুর
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মাবুদ হক (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মাবুদ হক উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর বোয়ালি পাড়া গ্রামের জাহিদুল হকের ছেলে।
বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৮ জুন) ভোর ৬টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচ দফা দাবিতে মানবন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল, কর ভবন ও ডিসি অফিস ঘেরাও করেছে রংপুর তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি। সোমবার বেলা ১১টায় রংপুর কর কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড শ্যামলী পরিবহন (এসপি) গাড়ির ফয়সাল নামের এক যাত্রী থেকে ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা।
রংপুরের নিউ জুম্মাপাড়ার সুইপার কলোনিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫টি পরিবারের ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে বিড়ি শিল্পকে বাঁচাতে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চলের আয়োজনে বিড়ি শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বিকাল ৩ টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
রংপুরের বেশ কয়েকটি উপজেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে লন্ডভন্ড হয়েছে পীরগাছা ও কাউনিয়ার অন্তত চার-পাঁচটি গ্রাম। এছাড়া ঝোড়ো বাতাসে আম, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি উড়ে গেছে স্থাপনা।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ঘোষণা দিয়েছে, আসন্ন বাজেটেই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। উজানে খাল খনন প্রকল্প বন্ধসহসহ ছয় দফা বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনে যাবে তিস্তাপাড়ের মানুষ।
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। ‘কেমিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৩ মে।