রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি বাদশাহ ওসমানীসহ চার সাংবাদিক। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর
রংপুরে নকল ব্যান্ডরোলযুক্ত এগারো লক্ষাধিক অনুমোদনহীন অবৈধ হালিম বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় একটি কাভার্ড পিকআপ ভ্যানসহ বিড়ির মালিকের প্রতিনিধি ও পিকআপ ভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে।
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানের দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভ্যানচালক ও একজন যাত্রী রয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার দিকে পীরগঞ্জ উপজেলার জামতালা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশ এক হাজার ৪০০ পিচ পেথিডিন ইনজেকশন উদ্ধার করেছে। সেই সাথে দুইজনকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যার পরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ ইফতে খায়ের আলম।
রংপুর জেলা পুলিশ গত মার্চ মাসে ৩টি হত্যা মামলার ৬ জন আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৯৮৪ জন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
রংপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের এক শিক্ষার্থীকে মারপিট ও ছিনতাইয়ের প্রতিবাদে প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রাত ৮টায় রাস্তা অবরোধ করে ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের পরে হত্যা মামলায় আমৃত্যু দণ্ড পাওয়া এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে তাকে রংপুরর নগরীর সিও বাজার এলকা থেকে গ্রেফতার করা হয়
রংপুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াদের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পর্যায়ক্রমে রংপুর মহানগর আওয়ামী লীগের ৬ থানায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রংপুরে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৮ লক্ষাধিক অনুমোদনহীন অবৈধ জাকির বিড়ি ও লাঙ্গল বিড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মালিকের প্রতিনিধি ও পিকআপ ভ্যান চালককেও গ্রেফতার করা হয়েছে।
রংপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময় ৯ ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ডিবি পুলিশের ওসি আব্দুর রশিদ।