রমজান শুধু একটি মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম ও রহমতের এক অপার সুযোগ। এই মাসের প্রতিটি দিন যেন এক অনন্য প্রতিশ্রুতি, সংযমের শৃঙ্খলে অভ্যস্ত হয়ে আত্মার পরিশুদ্ধি অর্জনের।
রমজান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র রমজান মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়।
রংপুরের গঙ্গাচড়ায় পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ পবিত্র রমজান মাস উপলক্ষ্যে যাত্রীসেবা নিশ্চিতে বিশেষ নির্দেশনা জারি করেছে।
রমজানের জন্য ২০ বিলিয়ন পাকিস্তানি রুপির সহায়তা প্যাকেজ চালু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
চাঁদ দেখা সাপেক্ষে রোববার (২ মার্চ) শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষ্যে দেশের পুঁজিবাজারের লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।
পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর উপজেলা শাখা ।
আমরা যেমন সাধারণ মানুষের আস্থা হতে চাই, তেমন অপরাধীদের জন্য হতে চাই আতঙ্ক।আসন্ন রমজানে ডিবি পুলিশ বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
নারায়ণগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।