রাই

গাজায় ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিলেন মোসাদ প্রধান

গাজায় ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিলেন মোসাদ প্রধান

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় টানা ১১ দিন আগ্রাসনের পর ব্যর্থতা নিয়েই বিদায় নিলেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন। সংস্থাটির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন তার ডেপুটি ডেভিড বার্নিয়া।

ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকছে বাংলাদেশিদের জন্য: পররাষ্ট্র মন্ত্রনালয়

ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকছে বাংলাদেশিদের জন্য: পররাষ্ট্র মন্ত্রনালয়

পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ ‍উঠিয়ে দেওয়া হলেও দেশটির বিষয়ে বাংলাদেশের নীতিগত অবস্থান আগের মতই থাকছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (২৩ মে) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়েও কোনো পরিবর্তন আসেনি।

পুলিশি পাহারায় মসজিদুল আকসায় ইহুদিদের প্রবেশ

পুলিশি পাহারায় মসজিদুল আকসায় ইহুদিদের প্রবেশ

ভারি অস্ত্রে সজ্জিত ইসরাইলি পুলিশের পাহারায় মসজিদুল আকসায় জোর করে প্রবেশ করেছে ইহুদি বসতিস্থাপনকারীরা। রোববার সকালে প্রায় এক শ' ইহুদি পুলিশি পাহারায় মসজিদ চত্ত্বরে প্রবেশ করে তারা। এর আগে মসজিদে ফজরের নামাজের পর সমবেত মুসল্লিদের ওপর হামলা করে ইসরাইলি পুলিশ।

ইসরাইল সম্পর্কে বাংলাদেশের নীতির কোনো পরিবর্তন হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল সম্পর্কে বাংলাদেশের নীতির কোনো পরিবর্তন হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলকে এখনো স্বীকৃতি না দেয়ায় দেশটির প্রতি বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন।

আল-আকসা মুক্ত না হওয়া পর্যন্ত  লড়াই অব্যাহত থাকবে : হামাস নেতা

আল-আকসা মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে : হামাস নেতা

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

পাকিস্তানে ইসরাইল বিরোধী মিছিলে বোমা হামলা : নিহত ৬

পাকিস্তানে ইসরাইল বিরোধী মিছিলে বোমা হামলা : নিহত ৬

পাকিস্তানের উত্তরাঞ্চলে শুক্রবার (২১ মে) ইসরাইল বিরোধী একটি মিছিলে বোমা হামলা হয়েছে। এতে অন্তত ছয় ব্যক্তি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে একটি স্থানীয় ধর্মীয় গোষ্ঠী এ মিছিলের আয়োজন করেছিল। বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত শহর চামনে এ ঘটনা ঘটে।

ইসরাইলের শান্তি ভঙ্গ, আল-আকসায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলি পুলিশের হামলা

ইসরাইলের শান্তি ভঙ্গ, আল-আকসায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলি পুলিশের হামলা

ইসরাইলি পুলিশ আজ শুক্রবার জুমার নামাজের পর আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এটি গত রাতে ইসরাইল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর আল জাজিরা

সরকারি ভাষ্যে ইসরাইলিদের সংশয়ে বিপাকে নেতানিয়াহু

সরকারি ভাষ্যে ইসরাইলিদের সংশয়ে বিপাকে নেতানিয়াহু

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন যে তারা হামাসের বেশ ক্ষতি করেছেন, গাজার নিয়ন্ত্রণকারী এই গ্রুপটির শক্তি বেশ খর্ব করা সম্ভব হয়েছে। কিন্তু গাজায় বিপুল সংখ্যক বোমা ফেলেও ওই লক্ষ্য অর্জনের সরকারি দাবির ব্যাপারে ইসরাইলিরা সংশয়ে রয়েছে। আবার ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বিপদে রয়েছেন।

হামাসের ২ শর্তই মেনে নিয়েছে ইসরাইল

হামাসের ২ শর্তই মেনে নিয়েছে ইসরাইল

গাজা উপত্যতা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরাইলের সাথে যুদ্ধবিরতির জন্য তারা যে দুটি শর্ত দিয়েছিল, উভয়টিই মেনে নেয়া হয়েছে। প্রথম শর্তটি ছিল আল-আকসা মসজিদে 'ইসরাইলি আগ্রাসন' বন্ধ করা, দ্বিতীয় শতটি হলো পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধ করা। হামাদ দাবি করেছে, দুটি দাবি পূরণের ব্যাপারে তাদেরকে 'নিশ্চয়তা' দেয়া হয়েছে।

যুদ্ধ বিরতিতে ইসরাইল, গাজায় হামাসের বিজয়

যুদ্ধ বিরতিতে ইসরাইল, গাজায় হামাসের বিজয়

ইসরাইলকে পরাজিত করে গাজা যুদ্ধে হামাসের বিজয় হয়েছে। টানা ১১ দিনের যুদ্ধের পর ইসরাইল অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় এমনটাই দাবী করছেন গাজা উপত্যকা হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল-হাইয়া। মিশরের মধ্যস্ততায় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরোতি হয়েছে। খবর আল জাজিরা