পবিত্র ঈদ-উল-ফিতরের দিনসহ ফিলিন্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইটারে ‘ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের উর্ধ্বে?’ প্রশ্ন রখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
- ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে
- * * * *
- আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান
- * * * *
- পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার
- * * * *
- চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
- * * * *
- নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান
- * * * *
রাই
মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য কোরি বুশ ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসনের মুখে কোরি বুশ এই আহ্বান জানান।
যতদিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ।তবে এতে হতাহত যতটা কমানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি। শনিবার (১৫ মে) টেলিভিশন বক্তৃতায় এ কথা জানান তিনি।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলা সপ্তম দিনে পড়েছে। আজ রোববার ভোর রাত থেকেই ইসরাইল সবচেয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে
ইসরায়েলি সেনাবাহিনী আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি ভবন বোমা মেরে গুড়িয়ে দিয়েছে। শনিবার (১৫ মে) গাজা উপত্যকায় এ হামলা চালায় দখলদার বাহিনী। ভবনটিতে আল-জাজিরা, মিডল ইস্ট আই, অ্যাসোসিয়েটেড প্রেস ও অন্য আরও কয়েকটা সংবাদমাধ্যমের কার্যালয় ছিল।
সরে যেতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিলিস্তিনের গাজায় আলজাজিরা, এপি, মিডল ইস্ট আইসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমের ব্যবহার করা একটি ভবনে হামলা করেছে ইসরাইল।
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। আজ শনিবার পঞ্চম দিনের হামলায় একটি উদ্বাস্তু শিবিরও টার্গেট করে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়।
সিরিয়া থেকে ইসরাইলে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। রকেটগুলো উন্মুক্ত স্থানে পড়েছে বলে শুক্রবার রাতে ইসরাইলি মিডিয়া জানিয়েছে।
ইসরাইলি বাহিনী এখন তিন ফ্রন্টে হামলা চালাচ্ছে। আর গাজার পাশাপাশি এখন ফিলিস্তিন অধ্যুষিত পশ্চিম তীরেও হতাহত হচ্ছে।
গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি এবার স্থল বাহিনীর হামলা শুরু করেছে ইসরাইল। এছাড়া হামাসের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় সীমান্তের কয়েক মাইলের মধ্যে থাকা সবাইকে বাংকারে ঢুকে পড়ার নির্দেশ দিয়েছে কর্মকর্তারা।