রাঙামাটি

রাঙামাটিতে সন্ধ্যা ৭টার পর মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

রাঙামাটিতে সন্ধ্যা ৭টার পর মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

রাঙামাটিতে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট, শপিংমল এবং দোকানপাট বন্ধ করার কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নেওয়া সিদ্ধান্তের অংশ হিসেবে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রশাসনের পক্ষ থেকে শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাঙামাটিতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

রাঙামাটিতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকা থেকে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টায় ‘ওয়াইল্ড লাইফ স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সদস্য ইমরান হোসেন ইমন প্রাণীটিকে উদ্ধার করেন। পরে তিনি বন বিভাগকে খবর দেন।

রাঙামাটিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ির জীবতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার মধ্যরাতে মারিশ্যা ব্যাটালিয়নের ২৭ বিজিবির অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

রাঙামাটিতে জমজমাট বৈসাবি মেলা

রাঙামাটিতে জমজমাট বৈসাবি মেলা

রাঙামাটিতে জমে উঠেছে পার্বত্যাঞ্চলের ঐতিহ্যবাহী বৈসাবি মেলা। মঙ্গলবার মেলার দ্বিতীয় দিনে বিকাল গড়াতেই রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নানা রঙে-ঢঙে সেজে উৎসবে যোগ দেন তরুণ-তরুণীরা।

রাঙামাটিতে বিজিবির অভিযানে রসুন ও পুদিনা সিরাপ জব্দ

রাঙামাটিতে বিজিবির অভিযানে রসুন ও পুদিনা সিরাপ জব্দ

রাঙামাটি থেকে ভারত সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও পুদিনা সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

রাঙামাটিতে তেল আসার খবরে ফিলিং স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়

রাঙামাটিতে তেল আসার খবরে ফিলিং স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়

রাঙামাটিতে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে গ্রাহকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তেল আসার খবরে পাম্পে গ্রাহকরা উপচে পড়ছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাঙামাটি শহরের হিল ভিউ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ করেন অনেক গ্রাহক।

নিয়ন্ত্রণে নেই রাঙামাটির বাজার

নিয়ন্ত্রণে নেই রাঙামাটির বাজার

নিয়ন্ত্রণে নেই রাঙামাটির নিত্যপণ্যের বাজার। মাংস, ডিম, কাঁচা মরিচ, লেবুর দাম বেড়েছে কয়েকগুন। সাথে পাল্লা দিয়ে বেড়েছে টমেটো ও বেগুনের দাম

প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী পেল রাঙামাটি, জেলাজুড়ে আনন্দের বন্যা

প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী পেল রাঙামাটি, জেলাজুড়ে আনন্দের বন্যা

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত রাঙামাটিবাসী। আজ মঙ্গলবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। দেওয়ান শপথ নেওয়ার পর জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপেন দেওয়ানকে অভিনন্দন জানাচ্ছেন।