রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নাশকতার দায়ে তাদের আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
রাজধানীতে
সরকার পদত্যাগের দাবি আদায়ে লক্ষ্যে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীর শান্তিনগরে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪) নামে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছেন, ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে রাজধানীতে ৬৪টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। এছাড়াও আরো কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আগুন দেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে ১২ জনকে আটক করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এসব নাশকতা করা হয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একদফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত তৃতীয় ধাপের সর্বাত্মক অবরোধ চলছে।
জরুরি প্রয়োজনে আমাদের প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। যাওয়া আগে জেনে নেয়া যাক কোন রাজধানীতে কোথায় কোন মার্কেট আজ বন্ধ। আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে-
রাজধানীর হাতিরঝিল নিউ ইস্কাটন রোডে সাদাকাত ইসলাম দিহান (৮) নামে শিশুর গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০০ রাউন্ড ‘গুলি সদৃশ বস্তু’ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এগুলো ব্লাঙ্ক ফায়ারের জন্য ব্যবহৃত ‘গুলি বিশেষ’।
রাজধানীর বাংলামোটর এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ট্রাকচাপায় ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে।