রাজধানীতে অভিযান চালিয়ে মুস্তাফিজুর রহমান সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
রাজধানীতে
রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) মতিঝিলের আরামবাগ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮৩৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রাজধানীর হাজারীবাগে তিনতলা ভবনের ছাদবাগানে পানি দিতে গিয়ে নিচে পড়ে হাওয়া নূর বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে বটতলা এলাকার বাঁশতলা গলিতে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুইদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩২১২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৮১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রাজধানীর দুই এলাকায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে আধা ঘণ্টার ব্যবধানে দুটি আগুনের ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দ্রুত পদক্ষেপে দুটি ঘটনাই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কুর্মিটোলায় একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।