রাজধানীর ডেমরার কোনাপাড়ার বাঁশেরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় পারুল বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীত
রাজধানীর মুগদা থানার মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় বাকবিতণ্ডা থেকে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম আশিক এলাহি শাকিল (২৮)।
রাজধানীর শাহবাগ মোড়ে চার বছর বয়সী মেয়েকে বাঁচাতে গিয়ে ব্যাটারিচালিত রিক্সার নিচে চাপা পড়ে নিহত হয়েছেন মা। তার নাম তানিয়া বেগম (৩০)।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজধানীর হাজারীবাগে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ১৯ বছর। এখনও তার পরিচয় জানা যায়নি।
রাজধানী ঢাকায় আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। এ ছাড়া সড়কে পানি জমায় সকালে গণপরিবহনের সংখ্যাও তুলনামূলক কম দেখা গেছে।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার সেঞ্চুরি পূরণ হয়েছে আগেই। এখনও হচ্ছে নতুন নতুন মামলা। সবশেষ তাকে প্রধান আসামি করে আরও পাঁচটি হত্যা মামলা হয়েছে রাজধানীতে।
রাজধানীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে ‘কমিউনিটি ট্রাফিক’ ব্যবস্থাপনা চালু করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। রবিবার থেকে ঢাকার ব্যস্ত তিনটি টার্মিনালে এই ব্যবস্থাপনা চালু করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ীতে পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। নিহতের নাম চানতারা বেগম (৭০)। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন।
রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রিজভী আহমেদ সাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৭ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাত ২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরের র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদার হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।