রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ দিন নির্ধারণ হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনলাইনে একযোগে মিলবে সকল বিভাগের রেজাল্ট। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ রেজাল্ট ব্যবস্থার উদ্বোধন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী 'প্রথম এ্যাস্ট্রোনমি ক্যাম্প'।
‘বৈশাখী উৎসব’-১৪৩১ আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সোমবার সংগঠনের সভাপতি রায়হান ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫-৭ মার্চ পর্যন্ত। এ সময় রাবি ক্যাম্পাসে সুষ্ঠুভাবে চলাচলসহ ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গত ৮ জানুয়ারি বেলা ১২টা থেকে শুরু হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (এনএসটি) পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৫১ শিক্ষার্থী। গত বছর এ ফেলোশিপ পেয়েছিলেন ৩২৯ জন।
যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ এ প্রকাশিত বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো দেশে দ্বিতীয় কাতারে স্থান পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বৈশ্বিকভাবে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০০১-১২০০ এর মধ্যে। বুধবার রাতে এই সাময়িকীর প্রকাশিত তালিকা থেকে তথ্যটি জানা গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি জালিয়াতি ও প্রক্সিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষার্থী মুশফিক তাহমিদ তন্ময়কে ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে গত ৩১ মে। ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ হবে বলে জানা গেছে।