রাজধানীর কদমতলীতে প্রবাসী স্বামীর ওপর অভিমান করে স্ত্রী সম্পা আক্তার (২৩) ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
রাজ
গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ বুধবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না।
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী ৭ জানুয়ারি জনগণের সম্পৃক্ততায় বিশ্ববাসীকে ভোট উৎসব দেখাতে চায় আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা নির্বাচন করতে চায়না তারাই নির্বাচন নিয়ে নানা ধরনের সংঘাত সৃষ্টি করতে চায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ব্যক্তির সামাজিক অবস্থানের কারণে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আইনের ঊর্ধ্বে নন।
ডেঙ্গুর সংক্রমণে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৩ সাল। শীতকালে সাধারণত ডেঙ্গুর সংক্রমণ কমলেও এবার ডিসেম্বর শেষেও তেমন আলামত দেখা যায়নি। ডেঙ্গুতে এখনো সারাদেশে প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছেন।
৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধের এক দফা দাবিতে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
নির্বাচন নিয়ে বিদেশী পর্যবেক্ষকরা কি আশা করে সেটা আমাদের কাছে বড় বিবেচ্য বিষয় নয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। প্রধানমন্ত্রী বলেছেন আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা উপলক্ষে যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এজন্য কিছু সড়কে ডাইভারশন করবে ডিএমপির ট্রাফিক বিভাগ।