রাশিয়ার

রাশিয়ার তেল বিক্রির সর্বোচ্চ রেকর্ড

রাশিয়ার তেল বিক্রির সর্বোচ্চ রেকর্ড

ছয় কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এই মুহূর্তে রাশিয়ার কয়েকটি তেল ট্যাংকার সমুদ্রে অবস্থান করছে। ভোরটেক্সা নামের জ্বালানি তথ্য বিশ্লেষণকারী সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

রাশিয়ার তেল : নিষেধাজ্ঞা জারির ভাবনা ইইউর

রাশিয়ার তেল : নিষেধাজ্ঞা জারির ভাবনা ইইউর

কয়েক দিনের মধ্যে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী।সোমবার একটি জার্মান টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেখানে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ বিষয়ে সহমত হয়েছে। ২৭ দেশের ব্লক স্থির করেছে কয়েক দিনের মধ্যেই রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা তীব্রতর হয়ে উঠছে

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা তীব্রতর হয়ে উঠছে

ইউক্রেনের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মতে, রাশিয়া শুক্রবার পূর্ব ইউক্রেনের উপর আক্রমণ বাড়িয়েছে। কামান, রকেট লঞ্চার ও বিমান ব্যবহার করে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে আঘাত হানছে, আবাসিক জেলাগুলোতে বাড়িঘর ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

রাশিয়ার সাথে শান্তি আলোচনা বাতিলের হুমকি জেলেনস্কির

রাশিয়ার সাথে শান্তি আলোচনা বাতিলের হুমকি জেলেনস্কির

মারিউপোল শহরের আযভস্টাল নামের যে বিশাল ইস্পাত কারখানাটি ইউক্রেনীয় সৈন্যদের প্রতিরোধের শেষ কেন্দ্র-সেখানে রাশিয়ানরা কোনো সৈন্যকে হত্যা করলে শান্তি আলোচনা বাতিল করে দেয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউরোপের আরো ৩১ কূটনীতিককে বহিস্কারের নির্দেশ রাশিয়ার

ইউরোপের আরো ৩১ কূটনীতিককে বহিস্কারের নির্দেশ রাশিয়ার

রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, তারা ইউরোপের তিনটি দেশের আরো ৩১ কূটনীতিককে বহিস্কার করেছে। ইউক্রেনে তাদের সামরিক অভিযান চালানোকে কেন্দ্র ইউরোপের দেশগুলোর গৃহীত ব্যবস্থার পাল্টা জবাবে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো।

মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান রাশিয়ার

মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান রাশিয়ার

মারিউপোলে ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জীবনের নিশ্চয়তা দেয়া হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, মারিউপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হলো আলোচনার সমাপ্তি টেনে দেয়া।

রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে কিয়েভের কমান্ড সেন্টারে হামলা হবে : মস্কো

রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে কিয়েভের কমান্ড সেন্টারে হামলা হবে : মস্কো

রুশ সামরিক বাহিনী বুধবার হুমকি দিয়েছে যে, ইউক্রেনের সৈন্যরা যদি রাশিয়ার ভূখণ্ডে অব্যাহত হামলা চালায় তাহলে রাজধানী কিয়েভে ইউক্রেনের কমান্ড সেন্টারে হামলা চালানো হবে।

মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার

মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার

রাশিয়া বুধবার জানিয়েছে, তারা মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন প্রশ্নে ওয়াশিংটনের শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিতে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও তারা জানায়

ইউক্রেনে নিহত রাশিয়ার ৭ জেনারেলের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে নিহত রাশিয়ার ৭ জেনারেলের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

পশ্চিমা কর্মকর্তারা, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নিহত সাতজন জেনারেলের নাম প্রকাশ করেছে এবং এই যুদ্ধে একজন জেনারেলকে বরখাস্ত করার কথা জানিয়েছে।

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে সিরিয়া থেকে ১ হাজার ভাড়াটে সৈন্য

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে সিরিয়া থেকে ১ হাজার ভাড়াটে সৈন্য

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করার জন্য দেশটিতে সিরিয়া থেকে এক হাজার ভাড়াটে সৈন্য এনেছে। শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।