২০১৪ সালে দখল নেয়া ক্রিমিয়া রয়েছে। সেইসাথে রয়েছে, মাস চারেক আগে গণভোটের মাধ্যমে জুড়ে নেয়া ইউক্রেনের চার অঞ্চল— ডনেৎস্ক ও লুহানস্কের (একত্রে এই দুই অঞ্চলকে ডনবাস বলা হয়) পাশাপাশি জাপোরিজিয়া ও খেরসন। সবগুলো অঞ্চলকেই দেখানো হয়েছে ইউক্রেনের অংশ হিসেবে।
রাশিয়ার
অব্যাহত রুশবিরোধী তৎপরতার অভিযোগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিসহ দেশটির কয়েক ডজন রাজনীতিবিদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।
রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনজুড়ে লোডশেডিং দেখা দিয়েছে। এছাড়া এসব হামলায় নিহত হয়েছে পাঁচজন। রুশ হামলায় বিশেষ করে কিয়েভ ও খারকিভ অঞ্চলে ক্ষতি হয়েছে বেশি।
রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের লবণ খনির শহর সোলেদারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সোলেদারের নিয়ন্ত্রণ নেয়া হয়েছে।
রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধের ক্ষতিপূরণ দেয়ার জন্য আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। রাষ্ট্রদূতরা সংঘাত বন্ধে নিবেদিত। এজন্য তারা তাদের জরুরি বিশেষ অধিবেশন পুনরায় শুরু করতে মিলিত হয়েছিল।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১০ জন নিহত ও ডজন খানেক আহত হয়েছেন। রবিবার এ বিস্ফোরণে খেরসন শহরের কেন্দ্রীয় এলাকার আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের পুরো এলাকা জুড়ে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কিয়েভ শহরেই ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গতকাল রাশিয়ার সেনাবাহিনী যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মধ্যে ৬০টির বেশি ভূপাতিত করা হয়েছে। গতকাল সোমবার ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
রাশিয়া থেকে তেল আমদানিতে মূল্য কমিয়ে ব্যারেল প্রতি ৬০ ডলারের সীমা বেঁধে দেয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন, জি-৭ এবং অস্ট্রেলিয়ার সম্মত সীদ্ধান্তের ব্যাপারে মস্কো শনিবার নিন্দা জানিয়েছে। তবে ইউ’র এই সিদ্ধান্ত যথেষ্ট নয় উল্লেখ করে ইউক্রেন এটি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে।
বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের দাম কমিয়ে ৬০ ডলার করতে ঐকমত্যে পৌঁছেছে। স্থানীয় সময় শুক্রবার তারা এই ঐকমত্যে পৌঁছেছে।