ইসরায়েলের নতুন নিরাপত্তা নির্দেশনা মেনে বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী পাইলট ও কেবিন ক্রুদের তেল আবিবগামী ফ্লাইটে দায়িত্ব পালন থেকে বাদ দিয়েছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স।
রায়
নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার ২৪০টি পূজামণ্ডপে মোট ২৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২৬টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগর এলাকার কাইসাবাড়ি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘সিনিয়র ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামের যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পেছনে একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পিঠের ফোঁড়ার চিকিৎসা নিতে গিয়ে সামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে ইনজেকশন নেওয়ার পর শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মাগুরায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে ১৮ জন সাংবাদিককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
বিয়ের আনন্দঘন মুহূর্তে হঠাত্ হামলা। লাঠিসোঁটা নিয়ে বিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে গ্রামের সমাজ সরদারের নেতৃত্বে একদল লোকের বিরুদ্ধে। এতে বর, তার মা-বোনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত বর ও তার ছোট বোনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বিয়ের অনুষ্ঠানও পণ্ড হয়ে যায়।
সৌদি বাদশাহ সালমানের বিশেষ ওমরা ও জিয়ারত কর্মসূচির চতুর্থ ও শেষ দলের অতিথিরা মদিনায় পৌঁছেছেন। বাংলাদেশসহ ২১টি দেশের ২৫০ জন নারী-পুরুষ ওমরাযাত্রী