লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।
রায়
যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ শনিবার দেশটির বিভিন্ন জায়গায় ইসরায়েলের একাধিক জোরালো হামলায় মোট ৫১ জন নিহত হয়েছেন, যার মধ্যে দু’জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। খবর আল-জাজিরার।
নাটোরের লালপুরে ২ বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি করার অভিযোগে দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেফতার করেছে পুলিশ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
পশ্চিম তীরের জেনিন-সংলগ্ন আসাসা গ্রামে এক মর্মান্তিক ও অমানবিক ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হুমকির মুখে নিজের বাবার মরদেহ কবর থেকে খুঁড়ে তুলে অন্যত্র দাফন করতে বাধ্য হলো একটি শোকাতুর ফিলিস্তিনি পরিবার।
চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে ইরানকে গোপনে সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছিল রাশিয়া—এমন দাবি উঠে এসেছে নতুন এক অনুসন্ধানী প্রতিবেদনে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, মস্কো ইরানের কাছে এমন কিছু অত্যাধুনিক ড্রোন সরবরাহের প্রস্তাব দিয়েছিল, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারত।
লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের মক্কা ডায়ালাইসিস সেন্টার নামে একটি হাসপাতালকে লাইসেন্সবিহীন ও নির্ধারিত বিধি অমান্য করে সেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।