চলতি মৌসুমে দলবদল নিয়ে ব্যাপক সাড়া ফেলছে রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকজন খেলোয়াড়কে ইতোমধ্যে ছেড়ে দিয়েছে তারা। অফিসিয়াল ঘোষণা না দিলেও ইতোমধ্যে দলে ভেড়ানো হয়েছে জুডে বেলিংহামকে। এবার রায়ো ভাইয়েকানো থেকে ফ্রান গার্সিয়াকে দলে ফিরিয়েছে তারা।
রিয়াল
বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে আসছেন তরুণ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। বিবৃতি দিয়ে জার্মান ক্লাব ডর্টমুন্ড নিশ্চিত করেছে যে, চুক্তির বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছে গেছে। এখন আনুষ্ঠানিকতা সম্পনের অপেক্ষা।
গত রোববার করিম বেনজেমার চলে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল রিয়াল মাদ্রিদ। আর গতকাল মঙ্গলবার (৬ জুন) আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানালো। মোটা অঙ্কের চুক্তিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিচ্ছেন তিনি।
ইউরোপীয় ফুটবলে রাজত্ব করা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছর বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে। মার্কিন ব্যবসা সাময়িকী ফোর্বসের হিসাব অনুসারে, এই মুহূর্তে রিয়ালের বাজারমূল্য ৬.০৭ বিলিয়ন মার্কিন ডলার।
করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়রদের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদকে পথ দেখালেন রদ্রিগো। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুই গোলে সেভিয়াকে হারাল কার্লো আনচেলত্তির দল।
ব্রাজিল জাতীয় দলের আগ্রহ সত্ত্বেও চুক্তির শেষ বছরটা রিয়ালেই কাটিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। এর মাধ্যমে অন্তত মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যত নিয়ে শঙ্কা কিছুটা হলেও দূর হলো।
সাধারণ পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ফলে রিয়ালের এবার প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না।
শুরুতে চাপ ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার সিটি। পাল্টা আক্রমণ শুরু করে রিয়াল মাদ্রিদ। ভিনিসিউস জুনিয়রের অসাধারণ নৈপুণ্যে এগিয়েও যায় তারা। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে যদিও সেই ব্যবধান রইল না। কেভিন ডে ব্রুইনের দুর্দান্ত গোলে স্বস্তি নিয়ে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।
ম্যাচ শুরুর এক মিনিট ৪৭ সেকেন্ডে গোল হজমের পর রিয়াল মাদ্রিদের চোখে চোখ রেখে লড়াই করল ওসাসুনা। সমতা ফিরিয়ে জমিয়ে তুলল লড়াই, কিন্তু শেষ রক্ষা হলো না। তাদের স্বপ্ন গুঁড়িয়ে কোপা দেল রের শিরোপা জিতল কার্লো আনচেলত্তির দল।
লা লিগায় করিম বেনজামার হ্যাটট্রিকে আলমেরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর তাতে জয়ের ধারায় ফিরলো লস ব্লাঙ্কোসরা। গত ম্যাচে জিরোনার মাঠে দুঃস্বপ্নের রাত কাটে রিয়াল মাদ্রিদের। হেরেছিল ৪-১ গোলে। সেই ম্যাচে ছিলেন না করিম বেনজেমা।