দলকে আইপিএল ফাইনালে তুলেছেন। কিন্তু পুরো মৌসুমে এতটাই জঘন্য ফর্মে ছিলেন যে টুর্নামেন্টের শেষের দিকে ব্যাট করতে নামলেই যেন লজ্জার রেকর্ড গড়ছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক ইয়ন মর্গান। শুক্রবারের ফাইনালেও ব্যতিক্রম হলো না। মর্গানের লজ্জার তালিকা আরো দীর্ঘ হলো।
রেকর্ড
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকা অনুসারে জাপানি উমেনো সুমিয়ামা ও কোমে কোদামা এখন বেঁচে থাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক জমজ বোন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে সর্বাধিক করোনার টিকাকরণের রেকর্ড গড়েছে। একদিনে দেশটিতে ২ কোটির বেশি মানুষকে দেওয়া হলো করোনার টিকা। বিশেষ এই উদ্যোগের সাফল্যে খুশি প্রধানমন্ত্রী। টুইট করে নিজেই সেকথা জানিয়েছেন মোদি।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।
গতরাতে সেন্ট কিটসের মাঠে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ১৪ বলে হাফ-সেঞ্চুরি করেন জ্যামাইকা তালাওয়াশের রাসেল। সিপিএলে এটিই সবচেয়ে কম বলে হাফ-সেঞ্চুরির নয়া রেকর্ড।
নটিংহ্যাম-লর্ডসের পর ভারতের বিপক্ষে লিডস টেস্টেও সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। টানা তিন টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। লিডসে ১২১ রানের ইনিংসের আগে নটিংহামে ১০৯ ও লর্ডসে অপরাজিত ১৮০ রান করেছিলেন রুট।
এ যাবতকালের রেকর্ড সর্বোচ্চ উষ্ণতা ছিল গত জুলাই মাসে। সর্বশেষ প্রাপ্ত হিসাবে এ তথ্য তুলে ধরে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা শুক্রবার বলেছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ক্ষেত্রে এটি সতর্ক সংকেত।
ক্লাব রেকর্ড ভেঙ্গে চুক্তিবদ্ধ হওয়া বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু বৃহস্পতিবার চেলসিতে ফিরেছেন। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী রেকর্ড ৯৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইন্টার থেকে লুকাকুকে দলভুক্ত করেছে চেলসি। এর ফলে সাত বছর আগে ছেড়ে যাওয়া স্ট্যামফোর্ডব্রিজে আবারো ফিরে আসলেন এই বেলজিয়ান তারকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ ম্যাচে ৪ উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে একশ উইকেট শিকারের নজির গড়েন বাংলাদেশের সাকিব আল হাসান। এতে অনন্য এক রেকর্ডের জন্ম দিলেন সাকিব। এ ছাড়া ব্যাট হাতে এক হাজার রানের মালিকও বিশ্বে সেরা এ অলরাউন্ডার।
ভারতের কেরালা রাজ্যের পর এবার বাংলাদেশে দেখা মিললো বিশ্বের সবচেয়ে ছোট জাতের গরুর। বাংলাদেশের গরুটির ওজন ও উচ্চতায় ভারতের গরুর চেয়ে ছোট।
ভারতে টানা ১৩ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা একটু কম হলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশটিতে আগের ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে দুই লাখ ৫৯ হাজার ১৭০ জন।