রেস

২০২৬ সালে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে চালু হবে : কাদের

২০২৬ সালে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে চালু হবে : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২৬ সালের জুনের মধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হবে। প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ঢাকার এই দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বৌতেফলিকা মারা গেছেন

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বৌতেফলিকা মারা গেছেন

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বৌতেফলিকা ৮৪ বছর বয়সে শুক্রবার মারা গেছেন। তিনি দুই দশক ধরে দেশটি শাসন করেছেন। পঞ্চম মেয়াদে দায়িত্ব গ্রহনের কয়েক সপ্তাহের মধ্যে ব্যাপক বিক্ষোভ ও সামরিক বাহিনীর চাপে ২০১৯ সালে এপ্রিলে ক্ষমতা থেকে সরে যান।

ভারত : রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী অর্পিতা

ভারত : রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী অর্পিতা

ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী অর্পিতা ঘোষ। ইতিমধ্যে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তবে ঠিক কী কারণে তিনি ইস্তফা দিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা আছে। 

ইরানের প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর

ইরানের প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর

আগামীকাল বৃহস্পতিবার তাজিকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিমি রায়িসি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর বলে পার্সটুডে এর খবরে জানা গেছে।

মস্কোয় প্রেসিডেন্ট আসাদ; বিদেশি সেনা উপস্থিতির সমালোচনা করলেন পুতিন

মস্কোয় প্রেসিডেন্ট আসাদ; বিদেশি সেনা উপস্থিতির সমালোচনা করলেন পুতিন

অঘোষিত রাশিয়া সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। মঙ্গলবার মস্কোয় তার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার পুনর্গঠন কাজ ব্যাহত হওয়ার জন্য দেশটিতে বিদেশি সেনা উপস্থিতিকে দায়ী করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের ১১ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রোববার বিএফআইইউ থেকে তাদের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট প্রাসাদে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আখুন্দ

প্রেসিডেন্ট প্রাসাদে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আখুন্দ

কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী মোহাম্মাদ আব্দুর রহমান আলে সানি কাবুলে আফগানিস্তানের নয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তালেবানের পক্ষ থেকে এ সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়েছে বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান

যশোরের সাংবাদিকদের একক প্রতিষ্ঠান প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬ সেপ্টেম্বর উৎসব মুখোর পরিবেশে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

গিনিতে সেনা অভ্যুত্থান,  প্রেসিডেন্ট আটক

গিনিতে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

 আফ্রিকার দেশ গিনিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলো দেশটির সেনাবাহিনী।  সৈন্যরা দেশব্যাপী কারফিউ জারি করেছে। তারা প্রেসিডেন্ট আলফা কন্ডেকে আটক, সংবিধান বাতিল ও সরকার ভেঙে দিয়েছে। 

এক যুদ্ধ, চার প্রেসিডেন্ট

এক যুদ্ধ, চার প্রেসিডেন্ট

শেষ সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে আমেরিকার দীর্ঘতম যুদ্ধের অবসান হলো। প্রায় ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর সোমবার দেশটিতে মার্কিন উপস্থিতির সমাপ্তি ঘটেছে। আর এই সময়ে যুক্তরাষ্ট্রে চারজন প্রেসিডেন্ট ছিলেন।