রোগী

দেশে সাপে কাটা রোগীর ৮০ শতাংশই রাজশাহী মেডিকেলে ভর্তি

দেশে সাপে কাটা রোগীর ৮০ শতাংশই রাজশাহী মেডিকেলে ভর্তি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেড়েছে সাপে কাটা রোগীর সংখ্যা। মৃতের সংখ্যাও বাড়ছে। রোগী বাড়ায় অ্যান্টিভেনম (সাপের বিষ নিষ্ক্রিয় করার ওষুধ) সংকট পড়ে রামেক হাসপাতাল।

হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট, বিপাকে রোগীরা

হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট, বিপাকে রোগীরা

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট সংকটে বন্ধ রয়েছে ডেঙ্গু পরীক্ষা। এতে বেসরকারি প্রতিষ্ঠানে ডেঙ্গু পরীক্ষা করতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে রোগীদের।

চলতি মাসের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৯ হাজার রোগী, মৃত্যু ৫৩

চলতি মাসের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৯ হাজার রোগী, মৃত্যু ৫৩

দেশে গত এক দিনে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে। চারজন মারা গেছে ঢাকার হাসপাতালে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮২৩ জন।

রোগীর শরীরে ভুল রক্ত প্রবেশ, হাসপাতালের ল্যাব-ইউনিট সিলগালা

রোগীর শরীরে ভুল রক্ত প্রবেশ, হাসপাতালের ল্যাব-ইউনিট সিলগালা

নোয়াখালীর মাইজদীতে খাদিজা বেগম (৫২) নামে এক রোগীর শরীরে ভুল রক্ত প্রবেশ করানোর ঘটনা ঘটেছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় অভিযুক্ত জনতা জেনারেল হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাব ও কেবিন ইউনিট সিলগালা করে দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেল ২৫০ জন চক্ষু রোগী

নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেল ২৫০ জন চক্ষু রোগী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নে ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চাঁদপুরের মাজহারুল হক বিএনএসসি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী অন্ধ কল্যান সমিতি এ ক্যাম্পের আয়োজন করে।

বরিশালে একদিনে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশালে একদিনে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে শুক্রবারের সব শেষ তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ৭৮৫ জন রোগী। 

দশজনের বেশি ডেঙ্গু রোগী পেলে ওয়ার্ড হবে লাল চিহ্নিত

দশজনের বেশি ডেঙ্গু রোগী পেলে ওয়ার্ড হবে লাল চিহ্নিত

গত এক সপ্তাহে যে ওয়ার্ডগুলোতে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে, সেসব ওয়ার্ডগুলোকে লাল চিহ্নিত এলাকা হিসেবে আমরা ঘোষণা করব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।