র

স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

দেশের ইতিহাসে স্বর্ণের দাম ছুঁয়েছে নতুন রেকর্ড। পাঁচ দিনের ব্যবধানে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে ১৭৫০ টাকা। এর ফলে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪২ টাকা। যার আগের দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা।

রাজধানীর যেসব মার্কেট রোববার বন্ধ থাকবে

রাজধানীর যেসব মার্কেট রোববার বন্ধ থাকবে

রাজধানী ঢাকায় প্রতিদিনই কোনো না কোনো এলাকা ও মার্কেট বন্ধ থাকে। এদিকে জরুরি কেনাকাটা বা কোনো প্রয়োজনে অনেকেই রোববার (ডিসেম্বর ২৪) রাজধানীতে বের হবেন।তবে তার আগে দেখে নিন যেসব এলাকা ও মার্কেট আজ বন্ধ থাকবে।

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে দুই শতাধিক নিহত

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে দুই শতাধিক নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার সারা দিনে ইসরায়েলি হামলায় ৩৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নামাজের সময়সূচি (২৪ ডিসেম্বর, ২০২৩)

নামাজের সময়সূচি (২৪ ডিসেম্বর, ২০২৩)

আজ রোববার, ২৪ ডিসেম্বর ২০২৩ ইংরেজি, ৯ পৌষ ১৪৩০ বাংলা, ১০ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

ইমরান খানের দলের প্রতীক বাতিল করল নির্বাচন কমিশন

ইমরান খানের দলের প্রতীক বাতিল করল নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর দলীয় প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। শুধু তা-ই নয়, পিটিআই দলের ভিতরের নির্বাচনকে বেআইনি বলে ঘোষণা করেছে কমিশন। 

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর মাঝপথে আটকা পড়েছে ৪ ফেরি। এ কারণে শনিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

ভারত মহাসাগরে একটি বাণিজ্য জাহাজে ড্রোন হামলা করা হয়েছে। এ হামলার কারণে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (২৩ ডিসেম্বর) রিটাইম এজেন্সির বরাত দিয়ে ভারতের এনডিটিভি জানিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।